নো বল

১৩টি নো-বলে লজ্জার রেকর্ড বুমরাহর

১৩টি নো-বলে লজ্জার রেকর্ড বুমরাহর

২৬ ওভারে ৭৯ রান খরচ করেও কোনো উইকেট পাননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৩টি নো-বল করে ফের আলোচনায় জসপ্রীত বুমরাহ। গত এক দশকে কোনও টেস্টের একই দিনে বুমরাহর থেকে বেশি নো-বল আর কেউ করেননি। সেদিক থেকে লর্ডসে জসপ্রীত হতাশাজনক নজির গড়লেন বলা যায়।